আন্তর্জাতিক

বিশ্বে বাস্তুচ্যুত মানুষ ৮ কোটিরও বেশি : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারিকালে যুদ্ধ বিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে এবং লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত। বুধবার (৯ ডিসেম্বর) এ কথা জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত এবং প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি। জাতিসংঘের শরণার্থী সংস্থা আরো বলেছে, প্রাথমিক তথ্য উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরো অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।

শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, আমরা বর্তমানে আরও একটি ভয়ংকর মাইলফলক পাড়ি দিচ্ছি। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে।

তিনি আরও বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।

এছাড়া গত মার্চ মাসে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমনিতেই করোনা মহামারি মোকাবেলা করতে হচ্ছে যার কারণে মারা গেছে ১৫ লাখেরও বেশি লোক। সূত্র- বাসস।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা