আন্তর্জাতিক

ইসরাইলকে মরণাস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। সাধারণ পরিষদের সেই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ৬ দেশ ভোট দেয়। এ ছাড়া ২৫ দেশ ভোটদানে বিরত থাকে।

মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর) পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ শীর্ষক এই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, সেগুলো হচ্ছে, আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া। খবর জেরুজালেম পোস্টের।

প্রস্তাবে ইসরাইলকে কোনও পরমাণু অস্ত্র সংরক্ষণ না করতে বলা হয়েছে, সেই সঙ্গে নতুন করে কোনও পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেলআবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে। ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

ইরানসহ বিশ্বের ১৯১ দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করলেও এই অবৈধ রাষ্ট্র ইসরাইল এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা