আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগাযোগ রয়েছে এলিয়েনের

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ভিন গ্রহের প্রাণী এলিয়নের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অনেকদিন ধরেই এই যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক জেনারেল ও অধ্যাপক হাইম এশেদ এমনই চাঞ্চল্যকর দাবি তাদের।

ইসরাইলের একটি প্রথম সারির পত্রিকায় তিনি জানিয়েছেন, একটা সময় ডোনাল্ড ট্রাম্প এই কথা প্রকাশ করে দিচ্ছিলেন। কিন্তু ভিনগ্রহে প্রাণীরা সেটা চায়নি। তাই শেষমেষ ব্যাপারটা ধমাচাপা পড়ে যায়। তিনি বলেন, ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব আছে। আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।

তবে ওরা এত তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে চায় না। কারণ পৃথিবীর মানুষ এখনও তৈরি নয় বলে মনে করে ওরা। ভিন গ্রহের প্রাণীদের নিজস্ব একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার নাম গ্যালাকটিক ফেডারেশন। এই সংস্থা ব্রক্ষ্ণাণ্ডর বিভিন্ন জটিল বিষয় নিয়ে গবেষণা করে। সেই গবেষণায় তাদের সাহায্য করেন আমেরিকা ও ইসরাইলের বিজ্ঞানীরা। এমনই দাবি করেছেন তিনি।

এশেদ আরও দাবি করেছেন, বিজ্ঞানীদের সঙ্গে ভিনগ্রহের প্রাণীদের চুক্তি রয়েছে। সেই চুক্তির শর্ত, ভিনগ্রহীরা সম্মতি না দেওয়া পর্যন্ত তাদের কথা পৃথিবীর মানুষকে জানাতে পারবেন না বিজ্ঞানীরা।

এশেদ বলেছেন, স্পেস আর স্পেসশিপ শুনলেই এখনও মানুষ অনেক কিছু মনে মনে ভেবে ফেলে। ভিনগ্রহের প্রাণীরা এই গণ হিস্টিরিয়া চায় না। মঙ্গলগ্রহের মাটির নিচে গোপনে গবেষণা চালায় ভিনগ্রহের প্রাণীরা। সেখানেই আমেরিকার মহাকাশচারী ও বিজ্ঞানীরা তাদের গবেষণায় সাহায্য করে। সূত্র : জি নিউজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা