আন্তর্জাতিক

ইমরান খান বিরোধী ১১ দলীয় জোটের গণ পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে নতুন নতুন কৌশল অবলম্বন করে চলেছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। এর আগে তারা বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করলেও এখন নতুন কৌশল নিয়েছে।

মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) পিডিএম ঘোষণা করেছে, জাতীয় ও প্রাদেশিক পরিষদে সব দলের আসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দলের প্রধানদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে। এর মধ্য দিয়ে ইমরান খানকে বিদায় জানানোর চাপ সৃষ্টি করা হবে।

পিডিএম প্রধান জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রেহমান এ ঘোষণা দিয়েছেন। আর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, পিডিএম রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছে মঙ্গলবার।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রমুখ।

বিরোধী জোটের ভবিষ্যত কর্মপরিকল্পনা কি হবে এ নিয়ে আলোচনায় একমত হয় দলগুলো। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন লন্ডনে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরীফ, সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির সহ-সভাপতি আসিফ আলি জারদারি।

এরপর সংবাদ সম্মেলন করে পিডিএম। এতে মাওলানা ফজলুর রেহমান বলেন, ৩১ শে ডিসেম্বরের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যরা তাদের দলীয় প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এ সময় তিনি ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সরকারের সঙ্গে কোনও আলোচনা করতে রাজি নয়।

তিনি আরও জানান, ৯ ডিসেম্বর বুধবার পিডিএমের স্থায়ী কমিটি আবার আলোচনায় বসবে । এ বৈঠকে সিদ্ধান্ত হবে যে, বিরোধী জোট কবে রাজধানী ইসলামাবাদমুখী সরকার বিরোধী লংমার্চ করবে। এ ছাড়া বিরোধী দল সারাদেশে বিক্ষোভ করবে। এর অংশ হিসেবে আগামী ১৩ই ডিসেম্বর লাহোরের মিনারে পাকিস্তানে ঐতিহাসিক এক র‌্যালি করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন মাওলানা ফজলু।

তিনি বলেন, এটি একটি সতর্ক বার্তা পিটিআই সরকারের জন্য। যেন তারা বিরোধী দলগুলোর বিরুদ্ধে কোনও রকম প্রতিবন্ধতকতা সৃষ্টি করতে না পারে। তিনি এ সময় আরও জানান, জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে একযোগে গণপদত্যাগে সবদল সর্বসম্মতভাবে রাজি হয়েছে। বিরোধীরা জাতিকে হতাশ করবে না।

এক্ষেত্রে তারা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবে না, যেমনটা ২০১৪ সালে করেছিল পিটিআই। অন্যদিকে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের সঙ্গে জাতীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেছেন, তার আলোচনার কোনও মূল্য নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা