আন্তর্জাতিক

বাড়লো মাউন্ট এভারেস্টের উচ্চতা

আন্তর্জাতিক ডেস্ক : বাড়লো মাউন্ট এভারেস্টের উচ্চতা। আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করল নেপাল। আর ৮৮৪৮ মিটার নয় এভারেস্টের উচ্চতা। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে হলো ৮৮৪৮.৮৬ মিটার।

নেপাল, চিন যৌথভাবে পৃথিবীর বুকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতার যে পরিমাপ নিয়েছে, সেই অনুসারে মাউন্ট এভারেস্টের সংশোধন করা হলো। দুই দেশের তরফে একথা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার তরফে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল। তখন জানানো হয়েছিল, তার উচ্চতা ৮৮৪৮ মিটার।

অবশেষে বিশ্বের উচ্চতম পাহাড়ের উচ্চতা নিয়ে সহমত হলো নেপাল ও চীন। এদিন দুই দেশের তরফে মাউন্ট এভারেস্টের নয়া উচ্চতা জানাল হলো। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি যৌথ ঘোষণার মাধ্যেম জানালেন মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৬ মিটার বা ২৯০৩.৬৯ ফিট।

এর আগে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার বলে স্বীকৃতি দিয়েছিল নেপাল। সার্ভে অফ ইন্ডিয়ার জরিপ অনুযায়ী এই উচ্চতা জানতে পারা গিয়েছিল। কিন্তু এই উচ্চতার সঙ্গে একমত হয়নি চীন। দুই দেশের সীমান্তে স্থিত পর্বতের উচ্চতা চীনের গবেষকদের হিসেব অনুযায়ী ছিল ৮৮৪৪ মিটার। অবশেষে সেই মতাভেদের নিরসন হয়েছে।

শি জিনপিং নিজের চিঠিতে বলেন, যে দুই দেশ যৌথভাবে ঘোষণা করছে যে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৬ মিটার। এটি চীন-নেপাল বন্ধুত্বের চূড়ো বলে জানান শি জিনপিং। চিনের বর্ডার অ্যান্ড রোড প্রকল্পে দুই দেশই দ্রুত রাস্তা তৈরি করছে বলে জানান, চিনের রাষ্ট্রপ্রধান। কার্যত একই সুরে দুই দেশের সম্পর্কে নিয়ে প্রশংসা করেছেন নেপালের রাষ্ট্রপতি।

জানা যায়, প্রথমে নেপালের সমীক্ষকরা পাহাড়ের ওপর ওঠেন ২০১৯ সালের মে মাসে। ঠিক এক বছর বাদে চীনের বিশেষজ্ঞরা পাহাড়ে আসেন উচ্চতা মাপতে। ২০১৫ সালের ভূমিকম্পের পর অনেকে মনে করেছিলেন যে এভারেস্টের উচ্চতা হয়তো কমে গিয়েছে। সেই সন্দেহ নিরসন করার জন্যই উচ্চতা মাপার সিদ্ধান্ত নেয় নেপাল। সূত্র : হিন্দুস্তান টাইম।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা