আন্তর্জাতিক

জন্মদিনে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিনিদের সংঘাত দেখতে গিয়ে পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের নিশৃংসতার শিকার হলেন ১৩ বছরের কিশোর আলি আয়মান নাসর আবু আলিয়া। এদিনটি ছিল তার জন্মদিন। খবর আরব নিউজ ও ডয়েচে ভেলের।

শুক্রবার পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর অবৈধ উচ্ছে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় নির্বিচারে তাদের হামলা চালান ইসরাইলি সেনারা। পাড়ার মোড়ে ইসরাইলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের সংঘাত দেখতে গিয়েছিল যোগ দিয়েছিল সেই বিক্ষোভে। সেখানেই ইসরাইলি সেনারা ঠাণ্ডা মাথায় তাকে গুলি করে। এই নিয়ে গত এক বছরে পাঁচজন শিশু-কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরাইল।

শনিবার জানাজার আগে ফিলিস্তিনি কিশোরের মৃতদেহ নিয়ে উত্তর রামাল্লায় হাজার হাজার মানুষ ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তারা নির্বিচারে গুলি করে শিশু-কিশোর হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার নিন্দা জানান।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, পশ্চিমতীরের রামাল্লা এলাকার মুঘাইর গ্রামে ফিলিস্তিনি কিশোরের পেটে একাধিক গুলি করেন ইসরাইলি সেনারা।

আলির মৃত্যুর পর স্থানীয় মানুষ জানিয়েছেন, প্রায় প্রতি সপ্তাহেই সেই এলাকায় ইসরাইলি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এলাকার মানুষের সংঘাত হয়। তবে তাদের দাবি, শুক্রবারের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। আলি আবু আলিয়ার পরিবার ধার্মিক। কোনও বছরই ছেলের জন্মদিন পালন করেননি তার বাবা-মা। কিন্তু এ বছর তার বাবা-মা ঠিক করেছিলেন ছেলের জন্মদিন পালন করবেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা