আন্তর্জাতিক

মেশিনগান দিয়ে হত্যা করা হয় ইরানি বিজ্ঞানীকে!

আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইরান। 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের' সাহায্যে স্যাটেোইটের মাধ্যমে মেশিনগানটি নিয়ন্ত্রণ করা হয় বলে দাবি দেশটির।

গত ২৭ নভেম্বর ১১ গার্ডের নিরাপত্তা বহর নিয়ে ইরানের রাজধানী তেহরানের পাশের একটি মহাসড়ক হয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন শীর্ষ এই বিজ্ঞানী।

দেশটির রেভ্যুলেশনারি গার্ডের ডেপুটি কমান্ডার স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে এ দাবি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। রিয়ার-অ্যাডমিরাল আলী ফাদাভি বলেন, ওই মেশিন গান মোহসেন ফখরিজাদেহর মুখের ওপর জুম করে রাখা হয় এবং মেশিন গানটির জুমের মধ্যে তার মুখের ছবি আসা মাত্র ১৩টি গুলি করা হয়। ঘটনার বিশ্লেষণে দেখা যায়, ওই পথে মাত্র ২৫ সেন্টিমিটার দূরে তার স্ত্রী থাকলেও তিনি গুলিবিদ্ধ হননি।

আলী ফাদাভি বলেন, মেশিন গানটি স্যাটেলাইটের সাহায্যে 'অনলাইনে নিয়ন্ত্রণ করা হচ্ছিল' এবং ওই লক্ষ্য নিশ্চিত করতে এতে একটি 'অ্যাডভান্স ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' ব্যবহার করা হয়।

এই হত্যাকাণ্ডের জন্য ইরান কর্তৃপক্ষ চির শত্রু ইসরাইল এবং নির্বাসিত বিরোধী গ্রুপ পিপলস মুজাহেদীন অব ইরানকে (এমইকে) দায়ী করেছে। প্রাথমিকভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, কয়েকজন বন্দুকধারী মোহসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা