আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসায় ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা জয় করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং।

এই সাফল্যের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বেশ কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিশন সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। আর এ জন্য বাংলাদেশের মানুষ আপনাকে চিরকাল স্মরণ করবে।’

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও নিবিড় করার ইচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় আমার হৃদয়ের খুব কাছে রয়েছে।’ বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর ও দু’দেশের মধ্যকার সম্পর্কের (বাংলাদেশকে স্বীকৃতির) ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভুটানের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো ড. টান্ডি দর্জি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিয়োনপো লোনাথ শর্মা এবং বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য সচিবগণসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা নিজ নিজ পক্ষে এতে যোগদান করেন।

বাংলাদেশের করোনা পরিস্থিতিকে সফলভাবে মোকাবেলা করায় ড. শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, ঐতিহাসিক এ চুক্তিটি এমন সময়ে করা হচ্ছে যখন বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপযাপন করছে এবং পরের বছরই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপিত হবে।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। আমরা সবাই জানি যে এ দেশের জন্য আপনি (হাসিনা), আপনার পরিবার ও আরও অনেকে কতটা অবদান রেখেছেন ও কতটা ত্যাগ স্বীকার করেছেন।’

ড. শেরিং বলেন, তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ বছর ও ঢাকায় ৩ বছর অতিবাহিত করেন। আর এ জন্যই বাংলাদেশ তার দ্বিতীয় দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমার জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন এবং আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে পেরে খুব খুশি।’

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রতি আপনার মাতৃস্নেহ এবং আমাদের দুদেশের সম্পর্কের জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ ভুটানকে সব সময় সমর্থন ও দেশটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে দু’দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

স্বাক্ষরিত পিটিএর অন্যান্য আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে ড. শেরিং বলেন, এই চুক্তি দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। আগামী বছরজুড়ে দুদেশের মধ্যে বেশ কয়েকটি এ ধরনের আয়োজন হবে। পিটিএ চুক্তির আওতায় বাংলাদেশ ভুটানে শুল্কমুক্ত র|ফতানি সুবিধা পাবে। খবর: বাসস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা