আন্তর্জাতিক

সরকারিভাবে জয়ী হলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ২৮৮ ইলেক্টোরাল ভোট পেয়ে সরকারিভাবে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জোসেফ আর. বাইডেন। তাঁর প্রতিদ্বন্দ্বি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২২২ ইলেক্টোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। ক্যালিফোর্নিয়ার ভোট সার্টিফিকেশনের মধ্য দিয়ে এই নির্ধারিত ২৭০-এর সংখ্যা ছাড়িয়ে গেল বাইডেন। এখন কেবল নিউ জার্সি ও হাওয়াই রাজ্যের ভোটের সার্টিফিকেশন বাকি রয়েছে বাইডেনের। নিউ জার্সির ১৪ এবং হাওয়াইর ৪টি ভোট যোগ হলে বাইডেনের ইলেক্টোরাল ভোটের মোট সংখ্যা দাঁড়াবে ৩০৬।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আর মাত্র ১ টি রাজ্য মিসৌরীর ১০ টি ভোটের সার্টিফিকেশন আসতে বাকি আছে। মিসৌরীর ভোট সত্যায়িত হলেই প্রেসিডেন্টের পাওয়া ২৩২টি ইলেক্টোরাল ভোট পূর্ণ হবে।

ফেডারেল আইন অনুযায়ী রাজ্যের সার্টিফিকেশন প্রদানের জন্য আগামী ৮ই ডিসেম্বর ডেটলাইন নির্ধারিত রয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী আগামী বছরের ২০ জানুয়ারি জোসেফ বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা