আন্তর্জাতিক

অজানা গ্রহাণু থেকে মাটি আনলো জাপানি মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৪ লাখ কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের মাটি প্রথম আনা হয়েছিল ৫ দশক আগে। তার ৫১ বছর পর ৩ কোটি কিলোমিটার দূরে থাকা গ্রহাণু (এ্যাস্টারয়েড)’র মাটি নিয়ে পৃথিবীতে সফলভাবে পৌঁছল জাপান মহাকাশযান হায়াবুসা-২।

শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতের কিছু পরে গ্রহাণু (এ্যাস্টারয়েড)’র মাটি নিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার বুকে নামে হায়াবুসা-২ মহাকাশযানটি। জাপানের হায়াবুসা-২ মহাকাশযানটির কৃতিত্ব এটাই, কোনও দুর্ঘটনা ছাড়াই তারা নামতে পেরেছে গ্রহাণুতে। তার বুকে খননকাজও সারতে পেরেছে নিরাপদে। হায়াবুসা-২ এর নাম ইতিহাস হয়ে থাকবে।

মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ (এ্যাস্টারয়েড বেল্ট)-এর সদস্য গ্রহাণু রিউগুকে খুঁড়ে তার মাটি উপড়ে নিয়ে আসল জাপান স্পেস এজেন্সি (জাক্সা)’র মহাকাশযান হায়াবুসা-২। এই প্রথম কোনও গ্রহাণুর মাটি তুলে আনল সভ্যতা।

বিশ্বে প্রথম এই কৃতিত্বের জন্য জাপানকে শুভেচ্ছা জানিয়েছে নাসা। হায়াবুসা-২-এর এই গ্রহাণু বিজয়কে নাসা বলেছে একটি ঐতিহাসিক ঘটনা। গত ২০ অক্টোবরই আরও একটি গ্রহাণু বেন্নুকে খুঁড়েও তার মাটি উপড়ে নিতে সফল হয়েছে নাসার পাঠানো মহাকাশযান ওসিরিস-রেক্স। যার পৃথিবীতে ফেরার কথা ২০২৩-এর গোড়ায়।

পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ দ্রুত ফুরিয়ে আসছে বলে চাঁদে ও গ্রহাণুতে খনিজের সন্ধান জরুরি হয়ে পড়েছে সভ্যতার। গ্রহাণুতে হায়াবুসা-২ এবং ওসিরিস-রেক্স-এর পদক্ষেপ তারই মাইলস্টোন হয়ে থাকল। জাপানি মহাকাশযানের দৌলতেই গ্রহাণুকে খুঁড়ে মাটি পৃথিবীতে আনতে পারল গবেষণার জন্য। যা আগামী দিনে কোনও গ্রহাণুতে কী কী খনিজ পদার্থ রয়েছে, সেগুলো আমাদের জন্য কতটা জরুরি তা বুঝতে সাহায্য করবে।

কোনও গ্রহ বা উপগ্রহে নামার চেয়ে অনেক বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ কোনও গ্রহাণুতে নামা। কারণ, তার পিঠ অসম্ভব রকমের এবড়ো-খেবড়ো। আর তার পিঠও ততটা লম্বা, চওড়া নয়। তাই কোনও গ্রহাণুতে পা ছোঁয়ানোর বিপদ অনেক বেশি। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে মহাকাশযান।

আর সেই গ্রহাণুর খননকাজ আরও জটিল। কারণ, খোঁড়ার জন্য সমতল জায়গা খুবই কম মেলে গ্রহাণুতে। যার আশপাশে খাড়াই পাহাড়। সেই পাহাড়ের খাঁদে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যেতে পারে মহাকাশযান।

২০১৪ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরু করে হায়াবুসা-২। এটি ২০১৮ সালের জুনে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জের (এ্যাস্টারয়েড বেল্ট) সদস্য গ্রহাণু রিউগুতে পৌঁছায়। মহাকাশযানটি ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি সেখান থেকে একটি নমুনা সংগ্রহ করে।

এরপর কপার বুলেটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে ৩৩ ফুট গর্ত তৈরি করে। সেই গর্ত থেকে ২০১৯ সালের ১১ জুলাই নমুনা সংগ্রহ করে হায়াবুসা-২।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা