আন্তর্জাতিক

দুই লাখ বন্দির সাজা কমিয়েছে থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলাদেজের জন্মবার্ষিকীর প্রাক্কালে কমপক্ষে ৩০ হাজার বন্দির সাজা মওকুফ এবং আরও দুই লাখ বন্দির সাজা কমিয়ে দেশটির বর্তমান রাজার পক্ষ থেকে একটি ডিক্রি জারি করা হয়েছে।

রাজপরিবারের পক্ষ থেকে শুক্রবার এই ঘোষণা দেয়া হয় যে, শনিবার বাবা ভূমিবলের জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন বন্দিদের সাজা মওকুফ ও কমানোর এই ডিক্রি জারি করেন।

ব্যাংকক পোস্ট জানাচ্ছে, সাজা কমানোর এই তালিকায় সাংবাদিক সোরায়ুথ সুথাসসানাছিনদা, রেড শার্ট নামক বিক্ষোভের নেতা নাত্তাউত সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপ্রিয়মও রয়েছেন।

দুই হাজারের দশকে সংবাদভিত্তিক এক অনুষ্ঠানের বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের বিষয়ে তথ্য জানাতে তার এক সহকারী ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুতে সাংবাদিক সোরায়ুথকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ও তার বোন আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থনে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাদণ্ড ভোগ করছেন রেড শার্ট বিক্ষোভের নেতা নাত্তাউত সাইকুয়ার।

এ ছাড়া ইংলাক সিনাওয়াত্রা যখন প্রধানমন্ত্রী তখন ধানের ব্যবসায় অনিয়মের সঙ্গে জড়িত থাকার জন্য অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপ্রিয়মকে ৪৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

দেশটির কারাগার কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী বর্তমানে মোট ৩ লাখ ৪৪ হাজার ১৬১ জন বন্দির মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৫৫৭ জন তাদের সাজা কমানোর জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

থাই সিংহাসনে আরোহণের পর থেকে মহা ভাজিরালংকর্ন তার শাসনের পক্ষে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। হাজার হাজার মানুষ রাজতন্ত্রের সংস্কার ও ক্ষমতা নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ করছেন।

প্রধানন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগও দাবি করছেন বিক্ষোভকরারী। কয়েক দফা বিক্ষোভের পর রাজতন্ত্রের প্রতি অসম্মান জানানোর অভিযোগে দেশটির পুলিশ হাজার হাজার বিক্ষোভকারী ও অ্যাক্টিভিস্টকে আটক করে।

থাইল্যান্ডে বিশ্বের অন্যতম কঠোর রাজকীয় মানহানি আইন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও রাজতন্ত্রের কোনও ধরনের সমালোচনা করা হলে সেটাকে বেআইনি বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়।

থাইল্যান্ডের দণ্ডবিধির ১১২ ধারার অধীনে, যে কেউ রাজা, রানি বা উত্তরাধিকারীর বদনাম, অবমাননা বা হুমকি দেয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছে তার প্রতিটির জন্য তিন থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা