আন্তর্জাতিক

গোয়েন্দা প্রধান সিরিয়ার, কাজ করেছে মোসাদের হয়ে

আন্তর্জাতিক ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সিরিয়ায় সাবেক গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল-হালাবি ইসরাইলের অনুরোধে আশ্রয় পেলেন অস্ট্রেলিয়ায়।

তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাক্কার গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খবর জেরুজালেম পোস্ট ও দ্যা টেলিগ্রাফের। ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে রাক্কায় গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করায় ফান্স তাকে আশ্রয় দেয়নি।

আল-হালাবির বিরুদ্ধে ২০১৩ সালে রাক্কায় যুদ্ধাপরাধের বড় ধরণের অভিযোগ উঠার পরই তিনি পরের বছর ২০১৪ সালে ফান্সে পালিয়ে যান। সেখানে আশ্রয় চাইলে তার বিরুদ্ধে মানতাবিরোধী গুরুতর যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় ফ্রান্স সরকার তা প্রত্যাখ্যান করে।

পরে ইসরাইলের প্রচেষ্টায় ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পান মোসাদের অনুচর আল-হালাবি। আল-হালাবি অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনিত যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা