আন্তর্জাতিক

চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৮ শ্রমিক, নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি কয়লাখনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়ে তাতে কমপক্ষে ১৮ জন খনিশ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫ জন। এ ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমে চোংকিং মিউনিসিপ্যালিটির ডিয়াওশুইডং খনিতে।

সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে সিসিটিভি।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটলেও তা বিলম্বে প্রচার করা হয়। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, চীনে খনি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

এতে যারা কাজ করেন তাদের সুরক্ষা মূলক নিয়ম-কানুন প্রয়োগ করা হয় দুর্বলভাবে। সিসিটিভির মতে, ডিয়াওশুইডং খনিতে যখন ভিতরে প্রবেশ করে শ্রমিকরা মাটির নিচের বিভিন্ন জিনিসপত্র ভাঙছিলেন। তখনই এই গ্যাস লিক হয়।

এই খনিটি দুমাস ধরে বন্ধ ছিল। চোংকিংয়ে সেপ্টেম্বরে আরেক খনি দুর্ঘটনায় নিহত হন ১৬ শ্রমিক। ২০১৯ সালের ডিসেম্বরে গুইঝোউ প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হন কমপক্ষে ১৪ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢ...

মঙ্গল গ্রহে পাথরের অদ্ভুত স্তূপ

মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত নেই। এই গ্...

জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা