আন্তর্জাতিক

 মডার্নার ভ্যাকসিন ৯৪% কার্যকর, নেই পার্শ্বপ্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের বরাতে জানিয়েছে মার্কিন কোম্পানি মডার্না।

ভ্যাকসিনটি নিয়ে শেষ ধাপের ট্রায়ালের (পরীক্ষা) চূড়ান্ত ফলাফল আসার পর মডার্না জানিয়েছে, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে সোমবারই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে তারা।

মডার্নার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ফলাফল নিয়ে আজ প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে গার্ডিয়ান লিখেছে, এবার কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হতে হচ্ছে।

জরুরি অনুমোদন পেতে সোমবারই ইউরোপ ও আমেরিকায় আবেদনের ঘোষণা দিয়ে মডার্না বলছে, আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন মিলবে বলে প্রত্যাশা তাদের।

যুক্তরাজ্য মডার্নার ভ্যাকনসিনের ৭০ লাখ ডোজ কেনার জন্য চুক্তি করেছে। এর মধ্যে পাঁচ লাখ কোম্পানিটি যখন প্রাথমিক ফলে ৯৪.৫% কার্যকরের কথা জানায় তখন। বাকিটার জন্য চুক্তি করেছে গত সপ্তাহেই।

তবে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ক্রয়ে চুক্তি করলেও সবার আগে এই ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র। এই বছরই যুক্তরাষ্ট্রে দুই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের আশাবাদ ব্যাক্ত করেছে কোম্পানিটি।

মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেকের মতো মডার্নার ভ্যাকসিনও পরীক্ষামূলক আরএনএ প্রযুক্তিতে তৈরি। ফাইজার-বায়োএনটেকের যৌথভাবে তৈরি ভ্যাকসিন ৯৫% কার্যকর বলে এর আগেই জানানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা