আন্তর্জাতিক

আবারো লন্ডনে ছুরি হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় ছুরি হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

লন্ডনের স্থানীয় সময় ১১ মার্চ বুধবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়, আহতরা সবাই ১৫ থেকে ১৬ বছরের কিশোর। তাদের প্রত্যেকের শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন। তাদের অবস্থা তেমন গুরুতর নয়। এই ঘটনায় কমপক্ষে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।

এই ঘটনার পরে ওয়ালথাম ফরেস্ট এমপি এক টুইট বার্তায় বলেন, ওয়ালথামস্টোতে সাম্প্রতিক ছুরিকাঘাতে ওয়ালথামস্টো, লুটন এবং লেটনস্টোন অঞ্চলের সিজেপিওএ-র সেকশন ৬০'র অধীনে অফিসারদের অতিরিক্ত অনুসন্ধানের ক্ষমতা দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রিটেনে ছুরি হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এমন ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীরও মুত্যু হয়।

গত বছরের নভেম্বরে দুই জনকে ছুরিকাঘাতের হত্যার ঘটনায় হামলাকারীকে গুলি করে হত্যা করেছিল পুলিশ। সেসময় ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা