আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজডুবি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের শশ্চিমবঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্ট নামক প্রতিষ্ঠানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি ছোট একটি জাহাজ। তবে এ ঘটনায় কোন নিহতের খকর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় আকরার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এ জাহাজের আরোহী ১৩ বাংলাদেশি শ্রমিক ও পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নিয়ে সকালে বাংলাদেশের দিকে যাত্রা করেছিলো জাহাজটি। এ সময় বিপরীত দিক থেকে আসা কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষনিত কোন সমস্যা না হলেও কিছুদূর যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে বাংলাদেশি জাহাজটি দক্ষিণ ২৪ পরগনার বাটায় দাঁড়ায়। অন্যদিকে পোর্ট ট্রাস্টের জাহাজটি গঙ্গার মাঝ বরাবর ডায়মন্ড হারবারের দিকে চলে যায়।

এরপরই বাংলাদেশি জাহাজটির ভিতরে পানি প্রবেশ করতে শুরু করে। দেখতে দেখতে তলিয়ে যায় জলযানটি। ঘটনাস্থলে পোর্ট ট্রাস্টের পুলিশ এসে জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা