আন্তর্জাতিক

সাংবাদিক করোনা আক্রান্ত হওয়ায় সিবিএস নিউজের অফিস বন্ধ !

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের দুটি অফিস বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সহকর্মীদের আক্রান্তের খবরের পর বুধবার প্রতিষ্ঠানটি পরিষ্কার করে ভাইরাসমুক্ত করার জন্য তাদরে নিউইয়র্ক সিটির অফিস বন্ধ ঘোষণা করেছে।

জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনে সিবিএস নিউজের দুটি অফিস রয়েছে। আক্রান্ত দুই সাংবাদিক পৃথক পৃথক দুই অফিসেই কাজ করতেন। তবে দুই সাংবাদিক কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, সে বিষয় নিশ্চিত করতে পারেনি সিবিএস।

তাই দুই অফিসই আপাতত বন্ধ রেখে জীবাণু মুক্তকরণ চলছে। তবে অফিস বন্ধ থাকলেও কাজ চলবে বলে জানিয়ে সিবিএস নিউজ কর্তৃপক্ষ বলেন, ‘আগামী দুইদিন প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের অন্য কোথাও থেকে কাজ করতে বলে দিয়েছে এবং ওই দফতরে পরিচ্ছন্নতা কাজ চালানোর ব্যবস্থা নেয়া হয়েছে।’

আর আক্রান্ত ওই দুই কর্মীর সংস্পর্শে আসা অন্য সব কর্মীদের আগামী দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন সিবিএস নিউজ প্রেসিডেন্ট সুজান জিরিনস্কি।

এ বিষয়ে কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় সিবিএস নিউজ প্রেসিডেন্ট সুজান জিরিনস্কি বলেন, ‘আমরা এই প্রাণঘাতী রোগ আর ছড়াতে চাই না। আক্রান্ত দুই কর্মীর সংস্পর্শে আসা সব কর্মী দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকে ফের অফিসে যোগদান করবেন। সেসব কর্মীর ছুটি দিয়ে ধারণা করছি, সোমবারই ফের আমরা অফিসে ফিরতে পারব।’

এদিকে সিবিএস নিউজের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সতর্কতামূলক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদমাধ্যম।

কর্মীদের অফিসে না এসে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনএন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা