আন্তর্জাতিক
করোনাভাইরাস

সকল পর্যটক ভিসা স্থগিত করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস ঠেকাতে সকল পর্যটক ভিসা স্থগিত করলো ভারত।
বুধবার দেশটির স্বাস্থ্য-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ভিসা বাতিলের এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বৈশ্বিক মহামারি ঘোষণা করার কিছুক্ষণের মধ্যে ভারত সরকার পর্যটক ভিসা স্থগিত করলো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক, কর্মকর্তা, ইউএন/আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্পের ভিসা ব্যতীত সকল বিদ্যমান ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হবে। এর আগে যে দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তার মধ্যে ১৯টি দেশের ভিসা আংশিকভাবে স্থগিত করেছিলো ভারত সরকার। এবার সকল দেশের টুরিস্ট ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিলো ভারত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় জানানো হয়, শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাত ১২টার পর সমস্ত ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে।

শুধুমাত্র কূটনৈতিক, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের জন্য জারি ভিসা বলবৎ থাকবে। প্রবাসী ভারতীয় কার্ডধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অধিকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে। যদি কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ করা খুব প্রয়োজনীয় হয় তবে তাকে কাছাকাছি ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। যেকোনো ব্যক্তি চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে এলে বা ১৫ ফেব্রুয়ারির পর সেখানে গিয়ে থাকলে ভারতে প্রবেশের পর তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। অত্যন্ত প্রয়োজনীয় না হলে বিদেশ থেকে ফেরার পর কাউকে যাত্রা করতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খুব দরকার না হলে বিদেশে যাওয়া উচিত নয়। । সেক্ষেত্রে বিদেশ থেকে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
স্থলবন্দগুলোতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাড়ানো হবে নজরদারি।
এনডিটিভির খররে বলা হয়েছে, ভারতে সব মিলিয়ে ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ ইতালির পর্যটক। দেশটিতে করোনা ভাইরাসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সমস্ত ভিসা স্থগিত করা হবে।

বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বে মঙ্গলবার পর্যন্ত এই ভাইরাসে ৪৩০০ জন মারা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা