আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তালিবানের সাথে চুক্তি কার্যকরের অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (৯ মার্চ) আফগানিস্থানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লেগেট এক বিবৃতিতে সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দেন।

বিবিসি জানায়, চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তানে মোতায়েন প্রায় ১৩ হাজার সেনা প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্রদের।

গত ২৯শে ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি সই হয়। তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিটির আরও একটি শর্ত, তালিবানের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনায় বসবে আফগানস্তানের সরকার। তবে চুক্তিতে অংশ নেয়নি আফগান সরকার। উভয় পক্ষ প্রত্যাশা করছে শিগগিরই তালিবানের সঙ্গে আলোচনায় বসবে দেশটির সরকার।

কিন্তু তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ওই চুক্তি মানেন না তিনি। গতকাল (৯ মার্চ) দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ঘানি।

তবে, স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, অবস্থান পাল্টেছেন আশরাফ ঘানি। চলতি সপ্তাহেই অন্তত এক হাজার তালিবান বন্দিকে মুক্ত দেয়ার নির্দেশ দিতে পারেন তিনি।

চুক্তির শর্ত অনুসারে, আফগান থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়, কোনো চরমপন্থি গোষ্ঠীকে আশ্রয় দেবে না তালিবান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা