আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন

আন্তর্জাতিক ডেস্ক : গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে ভারতের মধ্যপ্রদেশে গত সপ্তাহে অভিনব মন্ত্রিসভা রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয়েছে। এই মন্ত্রিসভা গঠন করেন মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এই প্রথম গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে কাউ ক্যাবিনেট।

ইতিমধ্যে গরু মন্ত্রিসভার একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভ। ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, গত রোববার আগার মালওয়া জেলায় অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেন, মধ্যপ্রদেশ সরকার রাজ্যজুড়ে গরুর রক্ষণাবেক্ষণে অতিরিক্ত তহবিল তৈরির জন্য কর আরোপের পরিকল্পনা করছে।

তিনি বলেন, দক্ষ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় সরকার এসব গোশালা পরিচালনা করবে। এ জন্য প্রয়োজনে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।গো-মাতার (গরু) কল্যাণ ও গোশালা তৈরির জন্য সামান্য কর বসানো হবে। আমরা সকালে প্রথম রুটি গরুকে খাওয়াই এবং রাতে শেষ রুটি দিই কুকুরকে। তাই গরুর জন্য কিছু অর্থ মানুষের কাছ থেকে নেয়া হতে পারে।

এর আগে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কাউ কেবিনেটের সহকর্মীরা গরুভিত্তিক অর্থনীতি বৃদ্ধিতে রাজ্যজুড়ে একটি গবেষণাকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এ সময় তিনি অপুষ্টি কমাতে বাচ্চাদের খাবারে গরুর দুধের সঙ্গে ডিমের প্রতিস্থাপনের ওপরও জোর দেন।

শিবরাজ সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, রাজ্যে গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে ‘কাউ কেবিনেট’গঠন করা হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে এই ‘কাউ কেবিনেটের’ অংশ।সুত্র : এনডিটিভ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা