আন্তর্জাতিক
ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা

একই কোম্পানির ২৫০০ কর্মী করোনায় আক্রান্ত

সান নিউজ ডেস্ক : দ্বিতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী আরও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় গ্লাভস সরবরাহকারী প্রতিষ্ঠান মালেশিয়ার ‘লেটেক্সে’র প্রায় আড়াই হাজার কর্মীও এখন করোনায় আক্রান্ত।

মালয়েশিয়ার কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বেশি গ্লাভস প্রস্তুত করে থাকে। এখন করোনা সংক্রমণ তাদের কারখানায় ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে গ্লাভস উৎপাদনে।

প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ রোধে ২৮টি কারাখানা, যা কোম্পানিটির অর্ধেকেরও বেশি বন্ধ করে দিচ্ছে লেটেক্স। করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর (পিপিই) চাহিদা মিটিয়ে এ বছর রেকর্ড লাভ করে মালয়েশীয় কোম্পানিটি।

তবে কারখানা বন্ধের ঘোষণায় মঙ্গলবার লেটেক্সের শেয়ার ৭.৫ শতাংশ পড়ে গেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শীর্ষ গ্লাভস কোম্পানিটির কারখানা এবং এর কর্মীদের ডরমিটরির এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেছে।

লেটেক্সের ৫ হাজার ৮০০ কর্মীকে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৪৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় বলে মন্ত্রণালয় জানায়।

আক্রান্ত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় গ্লাভস কোম্পানিটি ৪১ কারখানা চালু করে, যার কর্মীরা অধিকাংশই নেপালের নাগরিক। ডরমিটরিতে গাদাগাদি করে তাদের থাকতে হয়। সূত্র : বিবিসি।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা