আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রীর জয়ে আঙুল কেটে মন্দিরে উৎসর্গ

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের বিহারের জাহানাবাদে এমন এক যুবক রয়েছেন যিনি নিজের একটি করে আঙুল কেটে ভগবানের কাছে উৎসর্গ করেন। সোমবার অনিল শর্মা নামে সেই যুবক তার হাতের চতুর্থ আঙুল কেটে গড়াইয়া বাবার মন্দিরে উৎসর্গ করেছেন। অনিল জানিয়েছেন, নীতিশ কুমার তার প্রিয় নেতা বলেই তিনি এই কাজ করেন। খবর কোলকাতা টুয়েন্টিফোরের।

জাহানাবাদ জেলার ঘোসি থানা এলাকার ভাইনা গ্রামের বাসিন্দা অনিল শর্মা। নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ায় আগেই তিনটি আঙুল কেটে ফেলেছিলেন ৪৫ বছর বয়সী অনিল শর্মা। গত ১৬ নভেম্বর নীতিশ কুমার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে অনিল তার চতুর্থ আঙুল কেটে ফেলেন।

নেতার প্রতি অনিল শর্মার এই আবেগ দেখে অবাক হয়ে গেছেন স্থানীয়রা। কিন্তু অনিল জানিয়েছেন, তিনি এই কাজ করে আনন্দ পান। জানা গেছে, নীতিশের জয়ের জন্য এবার গড়াইয়া বাবার কাছে মানত করেছিলেন অনিল। নীতিশ বিহারের মুখ্যমন্ত্রীর সিংহাসন পাওয়ার পর সেই মানত মতোই নিজের আঙুল কেটে ফেলেন তিনি।

উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ বিহারে বিধানসভা নির্বাচনে জিতেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা