আন্তর্জাতিক

নিউইয়র্কে ফের স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।

করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।

বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় এক কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত পাঁচ কোটি ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৩ হাজারের মানুষের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা