আন্তর্জাতিক

ব্যাংককের গণতন্ত্রপন্থি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পার্লামেন্ট ভবনের বাইরে পুলিশ এবং রাজতন্ত্র সমর্থকদের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ছয় জন। খবর ব্যাংকক পোস্ট।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো থাই সংবিধানের সম্ভাব্য সংশোধনী নিয়ে দেশটির আইন প্রণেতাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া কাঁটাতারের বেড়া এবং কংক্রিটের বেষ্টনি অতিক্রম করে পার্লামেন্ট চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের দিকে জলকামান এবং টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

ওই পুলিশি হামলার পর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আহত বিক্ষোভকারীরা জড়ো হন। ব্যাংককের চিকিৎসা সেবাদানকারী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাংকক পোস্ট জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ছয়জন গুলিবিদ্ধ এবং ১২ জন টিয়ার শেলে আহত হয়েছেন। আহতদের কেউ কেউ এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তবে, ব্যাংকক পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো কিংবা রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করেছে। আগ্নেয়াস্ত্র কে বা কারা ব্যবহার করেছে তা জানতে তদন্ত চলছে - বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

এর আগে, থাইল্যান্ডে চলতি বছরের জুলাই হেকে তরুণদের নেতৃত্বে গণতন্ত্রপন্থি বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে মঙ্গলবারের বিক্ষোভে সংবিধান পরিবর্তনের জন্য আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী জমা হওয়ার পর সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলন পর্যবেক্ষকরা।

বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ, রাজা মহা বাজিরালংকর্ণ'র ক্ষমতা পুনঃনির্ধারণ, সংবিধান সংশোধনের মতো ১০ দফা দাবি তোলা হয়েছে।

অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে ব্যাংককের উপপ্রধান পুলিশ কর্মকর্তা বলেন, তারা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছেন। পুলিশ বিক্ষোভকারীদেরকে পার্লামেন্টের কাছ থেকে সরিয়ে দিতে এবং রাজপরিবারের সমর্থকদের পাল্টা বিক্ষোভ থেকে দূরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা