আন্তর্জাতিক

চেহারার দোষে বিচ্ছেদ, অতঃপর তরুণীর চমক

সান নিউজ ডেস্ক : ভিয়েতনামি তরুণী এনগুয়েন তুং ভি তার প্রেমিককে ভীষণ ভালোবাসতেন । কিন্তু ‘চেহারার দোষ’ দিয়ে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন প্রেমিক। ওই ঘটনার পর খানিক বেদনাবোধ আর ক্ষোভে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারাই বদলে ফেলেন তিনি।

ঘটনাটি বছর কয়েক আগের। তবে সম্প্রতি প্লাস্টিক সার্জারির আগের ও পরের দুটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে সমানে যুক্তিতর্ক এবং নিন্দা ও প্রশংসার ঢেউ ছড়িয়ে পড়ে ভিয়েতনামে।

২১ বছর বয়সী তুং ভি জানান, তিনি যখন ১৭ বছরের কিশোরী ও একাদশ শ্রেণির ছাত্রী, তখন চেহারার কারণে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তার প্রেমিক। এ ঘটনায় ভীষণ মর্মাহত হন তিনি।

তিনি বলেন, প্রেমিক তাকে ভীষণ ভালোবাসার কথা বললেও তার চেহারা পছন্দ করতেন না; তাই নিজের বন্ধুদের সঙ্গেও কখনো পরিচয় করিয়ে দেননি। অবশ্য, তার চেহারা যে পছন্দ করতেন না, এ কথা মুখ ফুটেও বলেননি কখনও। তবে সেটি ফাঁস হয়ে যায় প্রেমিকের এক বন্ধুর জন্মদিনে তাদের দুজনকে নিমন্ত্রণ জানানোর পর।

তুং ভি জানান, সেই পার্টিতে তিনি খেয়াল করেন, এমন ‘সুদর্শন’ একটি ছেলে কীভাবে ‘কুৎসিত’ এক মেয়েকে প্রেমিকা হিসেবে বেছে নিলেন, এ নিয়ে অন্যরা কানাঘোষা করছেন। বাজে ব্যাপার হলো, সেদিনও কোনো বন্ধুর সঙ্গে প্রেমিকার পরিচয় করিয়ে দেননি তুং ভির প্রেমিক।

এ ঘটনায় ভীষণ মুষড়ে পড়েন তুং ভি। সম্পর্ক ভেঙে দেওয়ার কথা তোলেন। আর তা শোনামাত্রই মেনে নেন তার প্রেমিক, যা কি না তুং ভিকে আরও মর্মাহত করে। কেননা, স্বভাবতই তিনি ভেবেছিলেন, তার এই অভিমানী কথাকে বোঝার চেষ্টা করবেন এবং সম্পর্ক বজায় রাখবেন প্রেমিক।

নিজের রোমান্টিক সম্পর্কটি ভাঙার ক্ষত সেরে না ওঠতেই তুলনামূলক এক সুন্দরী তরুণীর সঙ্গে ওই প্রেমিককে চোখের সামনে সম্পর্ক গড়তে দেখেন তুং ভি। আর তখনই নিজের চেহারা পাল্টে ফেলার সিদ্ধান্ত নেন।

সম্পর্কে ভাঙন ও এই সিদ্ধান্তের কথা মাকে খুলে বলেন তিনি। তাকে অবাক করে দিয়ে সম্মতি দেন ও সহযোগিতা করেন মা। সব খরচ তুং ভির মাই বহন করেন। এমনকি প্লাস্টিক সার্জারি করানোর জন্য মেয়েকে ক্লিনিকে নিজেই নিয়ে যান।

তুং ভির বয়স যখন ১৯, তখনই প্লাস্টিক সার্জারিটি করান। এরপর তার নতুন চেহারার প্রশংসা ছড়িয়ে পড়ে পরিচিত মহলে। এ কারণে নিজের সেই প্রাক্তন প্রেমিকের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও অনুভব করেন তুং ভি!

’প্রাক্তনের সঙ্গে গত ৪ বছরে দেখা করিনি; যদিও জানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আমাকে ফলো করে এবং প্রতিদিন আমার ছবিতে লাইক দেয়,’ বলেন তুং ভি। ‘আগে ওকে দোষ দিতাম। কিন্তু এখন, এই পরিস্থিতিতে আমি ও-রকম একজন কুৎসিত মানসিকতার লোককে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নারাজ।’ সূত্র: অডিটি সেন্ট্রাল, টিবিএস নিউজ

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা