আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানি সেনাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার অভ্যন্তরে ইরানি সেনাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় সিরীয় বিমান প্রতিরক্ষা কর্মকর্তা ও ৭ বিদেশি মিত্র যোদ্ধাসহ ১০ সেনা নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার বরাতে এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

বুধবার ( ১৮ নভেম্বর) ইসরাইলের সামরিক বাহিনী সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভাব্য ৫ ইরানি যোদ্ধা রয়েছেন। যারা আল-কুদস ফোর্সের সেনা সদস্য হবেন। এছাড়া আরও ২ ইরানপন্থী যোদ্ধা রয়েছেন।

দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এ হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএ) সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে।

ইরানি সৈন্য বাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে বলে ইসরাইলিদের অভিযোগ। বিবৃতিতে বলা হয়, এগুলো পেতে রাখার জবাব দিতে রাতে আইডিএফ যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা