আন্তর্জাতিক

বিয়ের বাগদান অনুষ্ঠানে তরুণীকে মদ খাইয়ে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের বাগদান অনুষ্ঠানে গিয়ে নিজের সর্বস্ব হারালেন এক তরুণী। ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে বিয়ের বাগদান অনুষ্ঠানে গণধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী। ৮ নভেম্বর মুম্বাইয়ের আন্ধেরি-কুর্লা রোডের ধারে একটি হোটেলে এনজেগমেন্ট অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের একটা অংশ সেখানে নিমন্ত্রিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, অভিযুক্ত ও অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে রোববার (১৫ নভেম্বর) স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ করেন সেখানে নিমন্ত্রিত আরেক তরুণী।

অভিযোগে লেখা হয়েছে, আক্রান্ত ওই তরুণী অভিযুক্তদের মতোই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। সেদিন অনেক রাতে, যখন অনুষ্ঠান থেকে সব লোক চলে যায়, তখন তাকে ধর্ষণ করে ওই ৩ অভিযুক্ত। এর মধ্যে দু’জন নিমন্ত্রিত ছিলেন, আরেকজন খোদ পার্টির আয়োজক।

এ ঘটনায় এখন দুই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে একজন অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং বাকিদের নিমন্ত্রণ করেছিল।

ধর্ষণের শিকার তরুণীর অভিযোগ, সেদিন রাতে তাকে জোর করে মদ খাইয়ে দেয়া হয়েছিল। পরিকল্পনা করেই সেদিন রাতে বাকি নিমন্ত্রিতরা চলে যাওয়ার পরও অভিযুক্তরা হোটেলে বসে ছিল। শেষে হোটেল ফাঁকা হয়ে যাওয়ায় শুরু হয় ধর্ষণ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ৭ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্র...

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫...

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা