আন্তর্জাতিক

মার্কিন সমাজের বিভাজন ও বিভক্তি এক নির্বাচনে দূর হবে না : ওবামা  

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সমাজের মানুষের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে তা কেবল ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার মাধ্যমে মার্কিন সমাজে এ বিভক্তি দূর করার প্রচেষ্টা শুরু হয়েছে। আর এই একটি নির্বাচন দিয়েই সামাজিক বিভাজন দূর হবে না।

এক নির্বাচনে সমাজের এ বিভক্তি দূর হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা তার নতুন গ্রন্থ ‘এ প্রমিজড ল্যান্ড’ নিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

বারাক ওবামা বলেন, ‘বিভাজনের এই সংস্কৃতিকে পরিবর্তন করতে যুক্তরাষ্ট্রকে আরও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সমাজের এ বিভক্তি সবচেয়ে বেশি শুরু হয়েছে চার বছর আগে থেকে যখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন।

তিনি বলেন, ‘মেরু অঞ্চলীয় এ সমাজ ব্যবস্থা সংস্কার ও টিকিয়ে রাখতে কেবল রাজনীতিবিদদের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দেওয়া যাবে না। এর জন্য প্রয়োজন সমাজের কাঠামোগত পরিবর্তন। সমাজে একটি সত্য সাধারণ ঐক্যমতে পৌঁছাতে মানুষের কী করা উচিত সে ব্যাপারে একে অপরের কথা শোনাও প্রয়োজন। এর মাধ্যমেই মার্কিনিরা ঐক্যে পৌঁছাতে পারবে।’

৩ নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে উভয় প্রার্থী কাছাকাছি ভোট পেয়েছেন। বারাক ওবামা বলেছেন, দুই প্রার্থীর সাত কোটির বেশি ভোট পাওয়া প্রমাণ করে আমেরিকার সমাজ কতটা বিভক্ত হয়ে পড়েছে।

এ নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ কাজ করছে কি না? এমন প্রশ্নের জবাবে বারাক ওবামা বলেছেন, অবশ্যই। এমন বাস্তবতায় গণতান্ত্রিক কাজকর্ম চালিয়ে যাওয়া বেশ দুরূহ হয়ে ওঠে।

আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জনপ্রিয় এ সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ‘২০০৮ সালে তার নির্বাচনের মধ্য দিয়েই মার্কিন সমাজে নতুন যাত্রার শুরু হয়।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা