আন্তর্জাতিক

ফিলিপিন্সে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

সোমবার ( ১৬ নভেম্বর) ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভূমিকম্প আঘাত হানে। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র- ইমএসসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আঘাত হানার সঙ্গে সঙ্গে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে আসেন বাসিন্দারা। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবন না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। এদিকে আফটার শক হওয়ার পূর্বাভাস দিয়ে অই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সরকার। ফিলিপিন্স অন্যতম ভূমিকম্পন প্রবণ দেশ। দেশটিতে প্রায় সময় ভূমিকম্পে কেঁপে উঠে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা