আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৫ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মোট মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এপর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২১১ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্র এক কোটি কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা অতিক্রম করে ৮ নভেম্বর। দেশটিতে গত ১১ দিন ধরে টানা প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সাত দিনে নতুন আক্রান্তের গড় সংখ্যা রবিবার এক লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নতুন ১০ লাখ রোগী যুক্ত হয়েছে। আর রবিবার পর্যন্ত দৈনিক গড় মৃত্যু ৮২০ জন। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়েছে ৩৩ শতাংশ।

ব্রাজিলে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা রোববার এক লাখ ৬৫ হাজার ৭৯৮ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২১ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে।

লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩০৭ জন। যার ফলে দেশজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনে।

রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৬৩৫ জন, যা বিশ্বের মাঝে তৃতীয় সর্বোচ্চ।

চতুর্থ সর্বোচ্চ ৯৮ হাজার ২৫৯ রোগী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগী ১০ লাখ তিন হাজার ২৫৩ জন, যা বিশ্বে ১১তম সর্বোচ্চ।

মৃত্যের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে এ সংখ্যাটি দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৮ জনে। সেখানে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ১৩ লাখ ৪৭ হাজার ৯২২ রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৪ জনে।

এছাড়া, নতুন করে এক হাজার ৮৩৭ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৩২ হাজার ৩৩৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে ২৬ আগস্ট। আর মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা