আন্তর্জাতিক

সার্কাস বন্ধ করুন : রিপাবলিকানদের প্রতি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের গড়িমসির সমালোচনা করে পেলোসি বলেছেন, তারা যেন ‘রাজনৈতিক সার্কাস’ বন্ধ করে করোনাভাইরাস মোকাবিলার বিষয়টিতে মনযোগী হয়।

পেলোসি শুক্রবার রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক সার্কাস বন্ধ করে আমেরিকার জনগণের প্রকৃত কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য কাজ করুন।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে, রিপাবলিকান নেতারা আমেরিকার জনগণের রায়কে সম্মান দেখাতে পারছেন না।

গত ৭ নভেম্বর রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোশিয়েডেট প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায় বাইডেন ২৭৯ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

গতরাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয় এবং সেখানে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ওই রাজ্যের ১১ ইলেকটোরাল কলেজ ভোটসহ বাইডেন বর্তমানে ২৯০ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নিজের অবস্থান আরো শক্ত করেছেন।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি। তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা