আন্তর্জাতিক

জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত হতে পারেন হিলারি

আন্তর্জাতি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। জানুয়ারিতে আমেরিকার দায়িত্বভার গ্রহণ করবেন। হিলারি ক্লিনটনকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দিতে পারেন জো বাইডেন।

শুক্রবার ( ১৩ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিলারি ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী। বারাক ওবামার মেয়াদে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ট্রাম্পের সঙ্গে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। ইতোমধ্যে তিনি তার করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য কারা হবেন তা নির্ধারণ শুরু করেছেন। আগামী জানুয়ারির মধ্যেই নিজের মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটিও চূড়ান্ত করবেন তিনি।

সূত্র বলেছে,“জাতিসংঘে মার্কিন দূতের পদটি বাইডেনের প্রশাসনের গুরুত্ব তুলে ধরার উপায় হতে পারে। বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে হিলারির এই নিয়োগ খোদ জাতিসংঘের জন্যও মর্যাদা বৃদ্ধি করবে।”

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন তার জাতীয় নিরাপত্তা টিম গঠনের জন্য ওবামা আমলের সুপরিচিত কয়েকটি মুখকে ফিরিয়ে আনতে পারেন। এছাড়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে যে ক্ষতি করেছেন তা পুনরুদ্ধারের চেষ্টা করবেন বাইডেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা