আন্তর্জাতিক

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায়  নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে। খবর আল জাজিরার। শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালানো হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, হামলাকারীরা প্রথমে ‘কঙ্গোলিজ’ নামে আরেকটি জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালায়। এরপর তারা লিসাসা গ্রামের সাধারণ মানুষের ওপর হামলে পড়ে।

তাৎক্ষণিকভাবে পাওয়া হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২১ বলে জানিয়েছেন নর্থ কিভু অঙ্গরাজ্যের বেনি এলাকার স্থানীয় প্রশাসক ডোনাট কিবওয়ানা। এছাড়া লিসাসা গ্রাম যে এলাকায় অবস্থিত সেই বুলিকির প্রধানও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় একটি এনজিওর পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে।

এছাড়া, আরও অনেক গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই তিনটি সূত্র। পাশাপাশি, একটি চিকিৎসাকেন্দ্রেও ভাঙচুর, স্থানীয়দের বাড়িতে অগ্নিসংযোগ এবং একটি ক্যাথলিক চার্চ তছনছ করেছে হামলাকারীরা।

প্রসঙ্গত, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯০ সালে পশ্চিম উগান্ডায় উদ্ভব ঘটে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর। এটি কঙ্গোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে উপদ্রব সৃষ্টিকারী অন্যতম সশস্ত্র গোষ্ঠী।

বছরখানেক আগে এডিএফ-এর বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামে কঙ্গোর সেনাবাহিনী। যার পরিপ্রেক্ষিতে ঘাঁটি ছেড়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়তে বাধ্য হয় তারা। ফলে গ্রামগুলোতে তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যায়।

চলতি বছরের ২১ অক্টোবর বেনি এলাকার একটি কারাগারে সশস্ত্র হামলার পর কয়েকশ বন্দি পালিয়ে যায়। এ ঘটনার জন্য পুলিশ এডিএফ-কে দায়ী করলেও শেষ পর্যন্ত আইএস এর দায় স্বীকার করে। উল্লেখ্য, গত বুধবার রাতেও এডিএফ-এর হামলায় কঙ্গোর প্রত্যন্ত গ্রাম বায়েতির ১৯ জন অধিবাসী মারা যায়। ধ্বংস করা হয় গ্রামটির চার্চ এবং ৪০টি বাড়িঘর। এ হামলারও দায় স্বীকার করে আইএস।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের আগের ভিডিও ফাঁস

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা