আন্তর্জাতিক

কানাডায় ছুরিকাঘাতে নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কিউবেক সিটিতে ছুরিকাঘাতের ঘটনায় কমপক্ষে দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, ‘মধ্যযুগীয় পোশাক’ পরিহিত এক অস্ত্রধারী ওই হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ওই হামলার পর স্থানীয় সময় রাত ১টার দিকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই ঘটনার তদন্ত চলছে। তাই ওই শহরের লোকজনকে বাড়ির ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে পুলিশ।

ঐতিহাসিক ওল্ড কুইবেকের আশপাশে ওই হামলা চালানো হয়েছে। পার্লামেন্ট হিলের কাছে হামলার প্রথম খবর পাওয়া যায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে। হামলাকারী ব্যক্তিকে ইস্পেস ৪০০ ই বিজনেস পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত পাঁচজনকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

কিউবেক সিটি পুলিশের মুখপাত্র ইতিয়েনে দয়োন জানিয়েছেন, ২০ বছরের কাছাকাছি এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। কী কারণে সে ওই হামলা চালিয়েছে তা এখনও পরিস্কার নয়।ইতিয়েনে দয়োন বলেন, ‘তিনি একজন পুরুষ তার হাতে অস্ত্র ছিল। তার ছুরিকাঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আর্জেন্টাইন খেলোয়াড়দের ম্যাচের আগের ভিডিও ফাঁস

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বিষাদের সুর সারাবিশ্বে...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা