আন্তর্জাতিক

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সাত মাত্রার ওই ভূমিকম্পে আহত হয়েছে ৮৮৫ জন। এখনো ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন অনেকে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দমকল বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহতদের মধ্যে ২৪৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাত মাত্রার এই ভূমিকম্পে তুরস্কের ইজমির শহরে লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। সাগর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

জানা গেছে,তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। যেটার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ৬৫৮ বার হয়েছে মৃদু কম্পন। তার মধ্যে অনেকগুলো ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর উপরে।

ভূমিকম্পে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকা পড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনো উদ্ধারকাজ চলছে। অনেককে লম্বা সময় পরও ধ্বংসস্তুপের নিজ থেকে জীবন্ত উদ্ধার করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা