বিধ্বস্ত বিমানে ছিল ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল
জাতীয়

বিধ্বস্ত বিমানে ছিল প্রশিক্ষণ মর্টার শেল

সান নিউজ ডেস্ক : গ্রিসে শনিবার (১৬ জুলাই) রাতে বিধ্বস্ত হওয়া কার্গো প্লেনটি প্রশিক্ষণ মর্টার শেল নিয়ে বাংলাদেশে আসছিল। তবে এতে কোনো অস্ত্র ছিল না। কার্গো ফ্লাইটটির বিমাও করা ছিল।

আরও পড়ুন : সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে বিমান বিধ্বস্ত

রোববার (১৭ জুলাই) বিকেলে এ তথ্য জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় ।

বার্তায় বলা হয়, ডিজিডিপি (ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোনো অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বিমার আওতাভুক্ত।

আল জাজিরা এর আগে এক সংবাদে জানায়, গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের কাভালা শহরে ওই প্লেনটি বিধ্বস্ত হয়। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নেবোজসা স্টেফানোভিক জানান, ইউক্রেনের একটি কোম্পানি পরিচালিত অ্যান্তনভ এএন-১২ প্লেনটি বাংলাদেশে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন : আ’লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না

ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। সে সময় বিমানটিতে আটজন আরোহী ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানান, বিকট শব্দ শোনার পর তিনি বাইরে গিয়ে দেখেন প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা