আন্তর্জাতিক
ফ্রান্সে দ্বিতীয় দফা লকডাউন

প্যারিস ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ, রাস্তায় ৭০০ কিমি লম্বা জ্যাম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফের দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

শুক্রবার (৩০ অক্টোবর) থেকে জারি হয়েছে ওই লকডাউন। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। তার আগেই প্যারিস ছেড়ে পালাচ্ছে মানুষজন। আর তাতেই রাস্তায় তৈরি হয়ে লম্বা জ্যাম। বৃহস্পতিবার কোনো কোনো জায়গায় তার দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে ৭০০ কিলোমিটার পর্যন্ত।

প্যারিসের একাধিক জায়গায় ছিল উইকএন্ডের চেহারা। অনেকে বেরিয়ে পড়েছিলেন বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে। পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভিড় করেন সাধারণ মানুষজন।

ফরাসি সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। বাড়িতে বাইরের কাউকে আসতে দেওয়া যাবে না। দিনে এক ঘণ্টার মধ্যে বাইরে বের হওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার মানুষ। শুধু ফ্রান্সই নয়, ইউরোপের অন্যান্য দেশেও একই হাল। বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে ১৫০ জন। গত লকডাউনে এই সংখ্যা ছিল ৬২।-সূত্র : জিনিউজ

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা