আন্তর্জাতিক

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক : এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্ক ও গ্রীসে। তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। এতে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে। ভূমিকম্পে গ্রিসের রাজধানী এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়েছে।

তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ বলছে, ভূমিকম্পে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এছাড়া আরও বেশ কিছু অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে।

তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের সেফারিহিসারে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইজিয়ান সাগরের সাড়ে ১৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইজমির শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবারের এই কম্পন গ্রিসের রাজধানী এথেন্সসহ ক্রিট দ্বীপেও অনুভূত হয়েছে। এ দুই দেশে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইজমির শহরে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তুপের নিচে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের সময় তুরস্কের ইস্তাম্বুল, ইজমির ও অন্যান্য শহরের বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই দৃশ্য দেখা যায় গ্রিসেও।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা