আন্তর্জাতিক

ইতালিতে ৯৯ টাকায় বাড়ি কিনতে আগ্রহ নেই কারো

আন্তর্জাতিক ডেস্ক : গল্প নয় সত্যি, শুনে অবাক বা হতবাকও হতে পারেন। ৯৯ টাকায় কেনা যাবে একটি বাড়ী, সেটা আবার অনেকের স্বপ্নের দেশ ইটালিতে। এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় ৯৯ টাকা। ভাববেন ১ টু ৯৯ এমনটি নয়। একবার ভাবুনতো ৯৯ টাকায় একটি বাড়ী তাও আবার ইতালিতে!

শুনতে অবাক হলেও এটাই সত্য, মাত্র ৯৯ টাকা অর্থাৎ এক ইউরোতে মিলবে একটি পুরো বাড়ি। আসলে ‘অফার’টি চলছে ইতালির সিসিলির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সালেমি শহরে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকবছর ধরেই ইতালির ছোট ছোট শহরগুলোর জনসংখ্যা কমছে। এগুলো পরিত্যাগ করে বড় শহরের উদ্দেশে পাড়ি দিচ্ছে সাধারণ মানুষ। আর ছোট শহরগুলোতে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকছে ওই বাড়িগুলো। কমছে শহরের জনসংখ্যার ঘনত্ব।

সিসিলির ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে অন্যতম সালেমি। আঙুরের ক্ষেতে ঘিরে থাকা এই শহরটির ইতিহাস অনেক পুরনো। ষোড়শ শতাব্দীর বহু নির্দশন আজও সেখানে বিদ্যমান। আর এই সমস্যা সমাধান করতেই এত কম দামে পরিত্যক্ত বাড়িগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক সময় এখানে প্রচুর মানুষ বসবাস করলেও ১৯৬৮ সালের পর থেকে চিত্র বদলে যায়। ভয়াবহ ভূমিকম্পে শহরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে সালেমি। কাজের সন্ধানে এলাকা ছেড়ে দেশের বড় শহরগুলোতে চলে যান চার হাজারেরও বেশি মানু্ষ। পড়ে থাকে তাদের বাড়িগুলো-একেবারে পরিত্যক্ত অবস্থায়। পরিত্যক্ত বাড়িগুলোকে নামমাত্র দামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

তবে এত কম দামেও নাকি কেউ বাড়ি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। এরপর আবার বাগড়া দিয়েছে মহামারি করোনা। আপাতত সিটি কাউন্সিলের দায়িত্বে বাড়িগুলো রয়েছে। তারাই বাড়িগুলো বিক্রির চেষ্টা করছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা