আন্তর্জাতিক

ফরাসিদের উচিত অন্য মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : অতীতের হত্যাযজ্ঞের জন্য মুসলমানদের ক্ষুব্ধ ও লাখো ফরাসি জনগণকে হত্যার অধিকার রয়েছে। কিন্তু মোটের উপর মুসলিমরা চোখের বদলে চোখ আইন প্রয়োগ করেনি। মুসলিমরা করেনি, ফরাসিদের করা উচিত না। এর পরিবর্তে ফরাসিদের উচিত তাদের জনগণকে অন্য মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষা দেয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ব্লগ পোস্টে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এসব কথা বলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সেটি অন্যকে অপমান করার জন্য যেন ব্যবহৃত না হয়।

ব্লগ পোস্টে তিনি বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরূপ মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলমানরা ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার রাখে।

তার মতে, এক রাগান্বিত ব্যক্তির দায় যখন পুরো মুসলিম ও মুসলিমদের ধর্মের উপর চাপাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তাই ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে মুসলমানদের। এত বছর ধরে ফরাসিরা যে ভুল করে আসছে, পণ্য বর্জনে তার ক্ষতিপূরণ হবে না।

মাহাথির আরও লিখেছেন, ইতিহাসের পরিক্রমায় ফরাসিরা লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তাদের অনেকেই ছিলেন মুসলিম। তাই তাদেরও শাস্তি হওয়া উচিত।

এ দিকে বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি গির্জার ভেতরে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হন। ভয়াবহ এ ঘটনার সঙ্গে জড়িত যুবককে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। নির্মম এ ঘটনাটিকে ফরাসি প্রেসিডেন্ট ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা