আন্তর্জাতিক

১১ সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : গোপনে ইরানের সঙ্গে ব্যবসার অভিযোগে ১১ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেঞ্চ জানিয়েছে, ১১টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সংস্থা ওই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এর মধ্য দিয়ে, ইরানের প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণ করল যুক্তরাষ্ট্র।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজকে আটক করেছে মার্কিন নৌবাহিনী। ওই জাহাজে করে বিপুল পরিমাণ মিসাইল পরিবহন করা হচ্ছিল। ইরান ইয়েমেনের কাছে ওই মিসাইলগুলো বিক্রি করছিল বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। আটককরা মিসাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে, ইরান থেকে ভেনেজুয়েলাগামী জাহাজ থেকে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম উদ্ধার করা হয়েছে বলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে। উদ্ধার করা পেট্রোলিয়াম যুক্তরাষ্ট্র নিলামে বিক্রি করে দিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। শেষ মুহূর্তেও ইরান প্রসঙ্গে এতটুকু নমনীয়তা দেখাচ্ছে না ট্রাম্প প্রশাসন। বরং নির্বাচনের আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বস্তুত, ক্ষমতায় আসার পর থেকেই ইরানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছিল ট্রাম্প প্রশাসন।

সে সময় যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল, ইরান তেল বিক্রি করে সেই টাকা জঙ্গি গোষ্ঠীগুলিকে দেয়। দেশের মানুষকে অর্থকষ্টে রেখে ইরানের সরকার জঙ্গিগোষ্ঠীগুলিকে মদত দেয়।

এই অভিযোগ সামনে রেখেই ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করেননি। বরং যত সময় গিয়েছে, ইরানের বিরুদ্ধে মনোভাব ততো কঠোর করেছেন তিনি।

অপরদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

গভীর রাতে ফতুল্লার মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রের...

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত রা...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা