আন্তর্জাতিক

স্বেচ্ছামৃত্যু বৈধতা পাচ্ছে নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য মৃত্যু বেছে নেওয়ার সুযোগ বৈধতা পেতে যাচ্ছে নিউজিল্যান্ডে। এ সংক্রান্ত গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষই স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে একইসঙ্গে বিনোদনের খাতিরে গাঁজার ব্যবহারের বৈধতা দিতে যে গণভোট হয়েছিল, সেখানে ফল আসছে নেতিবাচক।

বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এর মাধ্যমে চলতি মাসের মধ্যেই নিউজিল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সুযোগকে বৈধতা দিতে আইন পাস হবে। এর মাধ্যমে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়া সপ্তম দেশ হবে নিউজিল্যান্ড। তবে ভোটের ফল পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সম্ভবত দেশটিতে গাঁজার ব্যবহার বৈধতা পাচ্ছে না।

শুক্রবার (৩০ অক্টোবর) নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ৬৫ দশমিক ২০ শতাংশ মানুষ স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এর বাইরেও পোস্টাল ব্যালটের প্রায় পাঁচ লাখ বিশেষ ভোট রয়েছে, যেগুলো এখনো গণনা করা হয়নি। তবে এসব ভোটের সবগুলোও যদি স্বেচ্ছামৃত্যুর বিপক্ষে পড়ে, তবুও এখনকার ফল উল্টে যাবে না।

অর্থাৎ নির্বাচন কমিশনের হিসাবই বলছে, স্বেচ্ছামৃত্যুর পক্ষের জনমতই গণভোটে কার্যত বিজয়ী হয়েছে। পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে ৬ নভেম্বর এর আনুষ্ঠানিক ঘোষণা হবে মাত্র। আর এরপরই এ সংক্রান্ত আইন পাস হবে, যেটি কার্যকর হবে নভেম্বর থেকেই।

স্বেচ্ছামৃত্যুকে আইনগত বৈধতা দেয়ার ক্ষেত্রে যে নতুন আইনটি পাস হবে, সেটিতে স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতির উল্লেখ থাকছে। ভীষণ সংকটাপন্ন যেসব রোগী ছয় মাসেরও কম সময় বেঁচে থাকতে পারেন বলে চিকিৎসক জানাবেন, তারাই কেবল স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এমন রোগীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। দু’জন চিকিৎসক যদি তার এমন আবেদনকে পরিপালনযোগ্য বলে অনুমোদন দেন, তাহলেই তাকে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে দেয়া হবে।

এর আগে স্বেচ্ছামৃত্যুকে আইনিভাবে বৈধতা দিয়েছে বেলজিয়াম, কানাডা, কলম্বিয়া, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড। এছাড়া সুইজারল্যান্ডেও চিৎিসকদের সহায়তায় আত্মহনন করার সুযোগ আছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়া আইনসম্মত।

বৈধতা পাচ্ছে না গাঁজা সেবন : গণভোটে স্বেচ্ছামৃত্যুর পক্ষে রায় দিলেও বিনোদনের খাতিকে গাঁজার ব্যবহারের বিপক্ষে সম্ভবত রায় আসতে যাচ্ছে নিউজিল্যান্ডে। নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে তারা যে ভোট গণনা করেছেন, তাতে ৫৩ দশমিক ১০ শতাংশ মানুষ গাঁজাকে বৈধতা দেয়ার বিপক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ওই যে প্রায় পাঁচ লাখ পোস্টাল ব্যালট রয়েছে, সেই ভোট অবশ্য এই ফলকে ঘুরিয়ে দিতে সক্ষম। অর্থাৎ পোস্টাল ব্যালটের সিংহভাগ যদি গাঁজার বৈধতার পক্ষে থাকে, তাহলে হয়তো গাঁজার ব্যবহার আইনি স্বীকৃতি পাবে। আর পোস্টাল ব্যালটেও স্বাভাবিক ভোটের প্রবণতা বজায় থাকলে গাঁজার ব্যবহার অবৈধই থাকবে দেশটিতে।

বিশ্বের সব দেশের মধ্যে কেবল কানাডা ও উরুগুয়েতে গাঁজার ব্যবহার আইনিভাবে স্বীকৃত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা