আন্তর্জাতিক

স্পেনে মানবসেবায় সম্মাননা পেল ১৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :

মানুষ,মানুষের জন্য এ আদর্শকে লালন করে নিজ মাতৃভূমির বাহিরে গিয়েও অসহায় প্রবাসীদের কল্যাণে আত্মনিয়োগ করে দেশের জন্য বয়ে এনেছেন সম্মান। এমন বিরল কৃতিত্বের অধিকারী ১৭ বাংলাদেশি। স্পেনের রাজধানী মাদ্রিদে করোনাকালীন দূর্যোগে সংকটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্যসামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী।

বুধবার (২১ অক্টোবর) রাজধানী মাদ্রিদে রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অক্সফামের ডিরেক্টর আনা লঙ্গোনি। সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মো. জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ, শিপন আহমেদ রাহি।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে আসছেন বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশি। মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এছাড়া ও অবৈধ অদিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত স্টে হোম স্টে সেফ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা