আন্তর্জাতিক

আমেরিকায় ফের করোনা আতঙ্ক, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় নতুন করে আবারও করোনার ভয়ঙ্কর ছোবলে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল) পর্যন্ত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৭৯ হাজার ৯৬৩ জনের শরীরে পরিক্ষা করে করোনার ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এতেকরে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের কাছাকাছি। অবশ্য ওয়ার্ল্ডও মিটারের হিসাব মতে, আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়ে গেছে।

গত জুলাইয়ে প্রতিদিন ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল আমেরিকায়। ওই সময় আক্রান্তের মধ্যে বেশির ভাগই ছিল- টেক্সাস, ফ্লোরিডাসহ আমেরিকার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। সংক্রমণ পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণের বাইরে। এবার সংক্রমণ ছড়াচ্ছে আমেরিকার উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গ রাজ্যগুলোতে। দেশটির ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৩৫টিতেই শনাক্তের সংখ্যা আগের চেয়ে অনেক বেশী।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৭০০-৮০০ জনের মধ্যেই রয়েছে। অনেকদিন যাবত মৃত্যুর সংখ্যা এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষের। করোনায় বিশ্বের অন্যান্য দেশের আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শুরু থেকেই শীর্ষে রয়েছে আমেরিকা। আক্রান্তের তালিকায় তাদের পরেই রয়েছে ভারত; আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে ব্রাজিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা