আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতকে কালো তালিকাভুক্ত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করার পর ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্য দুই কূটনীতিককে কালো তালিকাভুক্ত করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বলেন, গত জানুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানী কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডসহ ইরাক এবং এর বাইরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমন্বয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার। বিশ্বে অল্প কয়েকটি দেশ রয়েছে, যাদের সঙ্গে ইরান এবং যুক্তরাষ্ট্রের মিত্রতা রয়েছে; ইরাক সেসব দেশের মধ্যে একটি।

ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান বাগদাদকে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সামরিক সহায়তা দিয়েছে। ইরাকিদের আশঙ্কা, এ দুই দেশ ইরাকি ভূখণ্ড ব্যবহার করে একটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কালো তালিকাভুক্তির প্রতীকী এই পদক্ষেপে ইরানে মার্কিনিদের সম্পত্তি জব্দ করতে পারে তেহরান। কিন্তু মার্কিন কূটনীতিকদের ওপর এর কোনও ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

এর আগে, বৃহস্পতিবার ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। তিনি অনেক বছর ধরে ইরাকে মার্কিন ও জোটের সামরিক বাহিনীর ওপর হামলার জন্য দায়ী ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রশিক্ষণ এবং সহায়তা কার্যক্রম তদারকি করেন বলে অভিযোগ করে ওয়াশিংটন।সূত্র: রয়টার্স।


সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা