আন্তর্জাতিক

মার্কিন প্রশাসনের সাথে সংলাপের প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ‘একচ্ছত্র আধিপত্যের যুগ’ বহু আগে শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভিডিও-লিঙ্কের মাধ্যমে মস্কোভিত্তিক থিংক ট্যাঙ্ক ‘ভালদই ডিসকাশন ক্লাব’কে তিনি বলেন, এক সময় গোটা বিশ্বের ওপর আমেরিকার ‘একচ্ছত্র আধিপত্য’ থাকলেও এখন আর তার পক্ষে সে দাবি করা সম্ভব নয়। পুতিন বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল তাও শেষ হয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এ ছাড়া, ব্রিটেন ও ফ্রান্সের নাম উল্লেখ করে পুতিন বলেন, আন্তর্জাতিক বিষয়গুলিতে এই দু’টি দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তিত হয়েছে।

বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী ও শক্তিশালী দেশ এখনো রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ করে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের মূল উদ্বেগ আপনাদের শেষকৃত্যে অসুস্থ না হয়ে পড়া। "

তবে রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। এমনকি সাইবার নিরাপত্তা, অন্যান্য সুরক্ষা-সম্পর্কিত বিষয় এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি পরবর্তী মার্কিন প্রশাসনের সাথে সংলাপেরও প্রস্তাব দিয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা