আন্তর্জাতিক

মার্কিন ফেডারেল বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন সরকার ঘোষণা করেছে যে, ফেডারেল বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি হয়েছে এবং তা ৩.১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সেপ্টেম্বর মাসে আমেরিকার অর্থ বছর শেষ হয়েছে এবং বাজেট ঘাটতির পরিমাণ শতকরা ২১৮ ভাগ বেড়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মার্কিন সরকারি হিসাব থেকে এই তথ্য জানা গেছে। এর আগের অর্থবছরে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়েছিল এবারের সে ঘাটতি তার দ্বিগুণেরও বেশি। আগের অর্থবছরের বাজেট ঘাটতি ছিল ৯৮৪ বিলিয়ন ডলার।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, সরকারের ঋণ এখন ২৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ আমেরিকার মোট জাতীয় সম্পদের অর্থমূল্য ২০ ট্রিলিয়ন ডলার।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন দাবি করেন, করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করতে গিয়ে বাজেট ঘাটতির পরিমাণ অনেক বেড়েছে। তিনি বলেন, আমেরিকার শ্রমিক, সাধারণ পরিবার, ব্যবসায়ী এবং অর্থনীতিকে চালু রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য এই ঋণ বেড়েছে বলে তিনি ইঙ্গিত দেন। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা