আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ২য়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে জাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নেতৃত্বের আদর্শ হিসেবে খ্যতি পাওয়া নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টির নেত্রী জাসিন্দা আরডার্ন দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জরিপের ফলাফলে জানা গেছে। গত ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও কভিড-১৯ এর কারণে তা পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারন করা হয়। খবর বিবিসি।

আন্তরিকতা দিয়ে দেশবাসী তথা বিশ্ববাসীর হৃদয় জয় করে কারিস্মেটিক নেত্রীর খেতাবে ভুষিত হয়। জাসন্দা আরডার্নের জন্ম ১৯৮০ সালে। বেড়ে ওঠেন নিউজিল্যান্ডের মাউরি আদিবাসী অধ্যুষিত একটি দরিদ্র ছোট্ট শহরে ৷ যেখানে শিশুদের পায়ে দেয়ার মতো জুতা ছিল না, এমনকি দুপুরে তারা খাবারও পেত না ৷

এই ঘটনাই তাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করে ৷ উচ্চ মাধ্যমিক শেষে জাসিন্দা পড়াশোনা করেন যোগাযোগ বিদ্যায় ৷ মাত্র ১৭ বছর বয়সেই যুক্ত হন নিউজিল্যান্ডের লেবার পার্টির রাজনীতিতে ৷

নির্বাচনে ১৭টি দল অংশ গ্রহণ করছে। তবে সমীক্ষা বলছে, এ বারের নির্বাচনে জেসিন্ডার লেবার পার্টি অন্য সব দলের চেয়ে এগিয়ে আছে। সব ঠিক থাকলে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে জেসিন্দার।

গত বছরে জুমার সময় দেশটির দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পর পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তাতে বিশ্বজুড়ে তিনি সকলের প্রসংশা কুড়িয়েছেন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে তিনি বিশ্ব নেতৃত্বে আসনে অধিষ্ঠিত হয়েছেন।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা