আন্তর্জাতিক

এবারও জয়ের ব্যাপারে আশাবাদী জেসিন্ডা আরডার্ন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে এক মাস পিছিয়ে শান্তির দেশ নিউজিল্যান্ডের জাতীয় নির্বচনে ভোট দিচ্ছেন লাখ লাখ ভোটার। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি।

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টায়। যদিও এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ আগে ভাগেই গত ৩ অক্টোবর ভোট প্রয়োগ করেছেন। সাধারণ নির্বাচনের ভোট দেওয়ার পাশাপাশি দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটও দিচ্ছেন নিউজিল্যান্ডবাসী।

নির্বাচনী জরিপে দেখা গেছে, ফের জিততে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা। সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করতে পারায় তার জনপ্রিয়তা বেড়েছে। লেবার পার্টির মধ্যপন্থী বাম নেতা জেসিন্ডা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, এই নির্বাচনে জিততে না পারলে দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি।

এক জরিপে দেখা গেছে, বর্তমান নির্বাচনে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবার পার্টি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রক্ষণশীল ন্যাশনাল পার্টি। তবে জেসিন্ডা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি-না এ ব্যাপারে বড় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা ১৯৯৬ সালে নিউজিল্যান্ডে সংসদীয় মিক্সড মেম্বার প্রপোরশনাল (এমএমপি) শুরু হওয়ার পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা