আন্তর্জাতিক
নাগার্নো-কারাবাখ

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যে আবারও গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক :

দুই সপ্তাহ ধরে সংঘর্ষের পর নাগোর্নো-কারাবাখে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পরই গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মাত্র গতকাল ১০ অক্টোবর মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রায় দশ ঘণ্টা আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দেশ দুটি।

বিরোধপূর্ণ অঞ্চলের রাজধানী স্টেপানকার্টে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গোলাবর্ষণের কথা জানাচ্ছে আর্মেনিয়ার গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাঁচ মিনিটের মাথায় আজারবাইজানের সেনারা আক্রমণ চালায়। জাতিগত আর্মেনীয়রা তার জবাব দেয়। অন্যদিকে আজাবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা অভিযোগ করে বলছে, আজেরি অঞ্চলে আর্মেনিয়ানরা স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন করছে।

নাগোর্নো-কারাবাখে স্বঘোষিত জাতিগত আর্মেনিয়ান কর্তৃপক্ষ বলছে, আজারবাইজান স্টেপানকার্টের বেসামরিক এলাকায় মিসাইল নিক্ষেপ করেছে। অন্যদিকে আজেরিদের অভিযোগ আর্মেনিয়া ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা